দেশের বাজারে সোনার দামে আবার ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ভরিতে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জুয়েলার্স সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিক্রেতারা বলছেন, দাম বাড়লেও বিয়ের মৌসুমের কেনাকাটা পুরোপুরি থেমে যায়নি; তবে অনেকেই কম ওজনের গহনা বেছে নিচ্ছেন।

Advertisement 728 × 90

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা থাকলে সোনার দামে এই ওঠানামা চলতেই থাকবে।