বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরের দিনগুলোতেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছবি: মাইজদীতে সন্ধ্যার আকাশে ঘন মেঘ।

ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। আগামীকাল মঙ্গলবার ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১১ মিনিটে। সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর, ২৩ নভেম্বর ২০২৬