স্বাস্থ্য
স্বাস্থ্য, চিকিৎসা ও সুস্থ জীবনের খবর, রোগের লক্ষণ ও প্রতিকার, ডাক্তার ও হাসপাতালের তথ্য।
ডেঙ্গুতে এক দিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০০; এ বছর আক্রান্ত ছাড়াল দেড় লাখ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে, মারা গেছেন ৪৭৮ জন।
২০ মিনিট আগে
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাদুর্ভাবের শুরু থেকে প্রাণহানি বেড়ে ১,২৯৫
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে; নতুন আক্রান্ত ১ হাজার ৪৬৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২০ মিনিট আগে
৩০ নভেম্বর থেকে তিন সরকারি হাসপাতালে বিনা মূল্যে ডায়ালাইসিস পাবেন কিডনি ইনস্টিটিউটের রোগীরা
ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের চুক্তি ২৯ নভেম্বর শেষ হচ্ছে; নবায়ন হবে না। তার বদলে জাতীয় কিডনি ইনস্টিটিউটের তালিকাভুক্ত রোগীরা ৩০ নভেম্বর থেকে কুর্মিটোলা, সোহরাওয়ার্দী ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে ডায়ালাইসিস পাবেন।
২০ মিনিট আগে
উত্তরে শীতের আগমনী: বাড়ছে ঠান্ডাজনিত রোগ, শিশুদের যত্নে সতর্কবার্তা
রংপুরসহ উত্তরাঞ্চলে ভোরে কুয়াশা আর রাতের ঠান্ডা বাড়ছে। গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছেন ৩৮২ জন; শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
২ ঘণ্টা আগে