ফরিদপুরের মিলিটারি কলেজিয়েট স্কুলে (ইংলিশ ভার্সন) প্রভাষক ও প্রদর্শক পদে নিয়োগের আবেদন চলছে। যোগ্য পুরুষ প্রার্থীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রভাষক পদে নেওয়া হবে মোট ১১ জন। বাংলা, গণিত, ইংরেজি, রসায়ন ও সোশ্যাল সায়েন্স বিষয়ে দুজন করে এবং আইসিটি বিষয়ে একজন প্রভাষক নেওয়া হবে। এ ছাড়া রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে একজন করে মোট দুজন প্রদর্শক নেওয়া হবে।
প্রভাষক পদে নবম গ্রেডে মূল বেতন ২২ হাজার টাকা অনুযায়ী মাসিক সর্বমোট ৩৫ হাজার ১০০ টাকা বেতন দেওয়া হবে। এর সঙ্গে মূল বেতনের সমপরিমাণ দুটি ঈদ বা উৎসব বোনাস ও ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা থাকবে। নির্দিষ্ট সময় পর স্থায়ীকরণসহ প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধাও দেওয়া হবে।
প্রদর্শক পদে মাসিক সর্বমোট ২৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ক্ষেত্রেও দুটি উৎসব বোনাস ও ২০ শতাংশ বাংলা নববর্ষ ভাতা থাকবে। শিক্ষানবিশকালীন কর্মদক্ষতার মূল্যায়ন সাপেক্ষে নির্দিষ্ট সময় পর স্থায়ীকরণের সুযোগ থাকবে এবং তখন দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
প্রভাষক পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে ইংরেজি মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড ও এক্সেলে দক্ষতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে। স্মার্ট ক্লাসরুম পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন এবং আইইএলটিএসে উল্লেখযোগ্য ব্যান্ড স্কোরধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রদর্শক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। ইংরেজি মাধ্যমে ব্যবহারিক ক্লাস পরিচালনা এবং মাইক্রোসফট অফিস প্যাকেজ ব্যবহারে বাস্তব অভিজ্ঞতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অনলাইনে। আবেদনের পর অনলাইন পেমেন্ট গেটওয়ে লিংকের মাধ্যমে ফি জমা দিতে হবে। প্রভাষক পদের আবেদন ফি ৮০০ টাকা এবং প্রদর্শক পদের ফি ৬০০ টাকা। ফি সঠিকভাবে জমা না হলে আবেদন গৃহীত হবে না এবং প্রবেশপত্র ছাপানো যাবে না। আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে।
আবেদনসংক্রান্ত প্রয়োজনে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ০১৭৬৯-৫৫৮৭২০ নম্বরে যোগাযোগ করা যাবে। পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি, শর্ত শিথিল বা পরিবর্তনসহ প্রয়োজনে নিয়োগ বাতিলের পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সূত্র: মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর, ১১ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।