গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন চলছে। মোট ২০টি পদে আবেদন করা যাবে অনলাইনে ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানটির ৯ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১১তম গ্রেডে নেওয়া হবে ৬ জন। বাংলা ভার্সনে আইসিটি ও রসায়ন বিষয়ে একজন করে মোট দুজন এবং ইংরেজি ভার্সনে বাংলা, গণিত, ইসলাম শিক্ষা ও জীববিজ্ঞান বিষয়ে একজন করে মোট চারজন সহকারী শিক্ষক নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া খণ্ডকালীন পদে নেওয়া হবে ১৪ জন। বাংলা ভার্সনে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে তিনজন করে এবং বিজ্ঞান, ইসলাম শিক্ষা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে একজন করে মোট ১২ জন নেওয়া হবে। ইংরেজি ভার্সনে গার্হস্থ্য বিজ্ঞান ও হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে একজন করে দুজন নেওয়া হবে। খণ্ডকালীন পদে বেতন ও ভাতা নির্ধারিত ২৫ হাজার টাকা।

ছবি: রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি।

সব পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভার্সনের পদে ইংরেজিতে পাঠদানের সাবলীল দক্ষতা থাকতে হবে। হিন্দুধর্ম শিক্ষার ক্ষেত্রে উপাধি ডিগ্রিসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনের শেষ তারিখে সব পদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

আবেদন করতে হবে শুধু অনলাইনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি অফেরতযোগ্য ৭০০ টাকা অনলাইনে পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর।

ছবি: অনলাইন আবেদনের অফিসিয়াল পেজ।

লিখিত পরীক্ষা হবে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানটির হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে ০১৯১৫-৬৯৪৫৮৪, ০১৭৬১-২৮৯৯৭৮ ও ০১৭৬৯-০৩৮০১৯ নম্বরে।

সূত্র: রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ৯ নভেম্বর ২০২৬