বলিউডের জনপ্রিয় গায়িকা ধ্বনি ভানুশালী বাগদান করেছেন। শুক্রবার, ১৩ নভেম্বর তিনি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে খবরটি জানান। তাঁর বাগদত্তা দীর্ঘদিনের প্রেমিক যশ ভানুশালী।
ধ্বনি বাগদানের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে সূর্যাস্তের আলোয় লেকের পাশে সাজানো প্রস্তাবের দৃশ্য দেখা যায়। সেখানে ফুলের তোরণে লেখা ছিল ‘উইল ইউ ম্যারি মি’, পাশে ছিল মোমবাতি আর সাদা চেয়ার। একটি ছবিতে তিনি তাঁর হীরার বাগদানের আংটিও দেখিয়েছেন।
ছবির সঙ্গে ধ্বনি লিখেছেন, ‘ফাউন্ড মি মাই কাপকেক ফর লাইফ। সেড ইয়েস।’ অর্থাৎ তিনি প্রস্তাবে হ্যাঁ বলেছেন। তাঁর এই পোস্টের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর।
যশ ভানুশালী একজন উদ্যোক্তা। তিনি ভারতের ই-স্পোর্টস সংস্থা ওরাংগুটানের সহ-প্রতিষ্ঠাতা। ২০২১ সালে জয় শাহের সঙ্গে তিনি সংস্থাটি গড়ে তোলেন।
‘ভাস্তে’ ও ‘দিলবার’ গানের জন্য পরিচিত ধ্বনি এখনো বিয়ের তারিখ জানাননি। বাগদানের পর ভক্তদের এখন একটাই প্রশ্ন—বিয়ে কবে?
সূত্র: ইন্ডালজ এক্সপ্রেস, ১৪ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।