দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান আইদেশির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়, এই নিয়োগ দেওয়া হচ্ছে। নারী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিরোধমূলক সেবা ও সচেতনতা পৌঁছে দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তবে এখনো এ নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আবেদন কবে থেকে শুরু হবে, যোগ্যতা কী লাগবে, কোন পদে কতজন নেওয়া হবে — এসবের কোনো তথ্য এখনো জানানো হয়নি। তাই এখনই কোথাও আবেদন করা যাবে না। বিজ্ঞপ্তি প্রকাশ হলেই খবর ডেইলিতে বিস্তারিত জানানো হবে।

এর আগে ৩১ অক্টোবর ডেইলি স্টারের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, সরকার তিন বছরে ধাপে ধাপে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। ১৪ নভেম্বরের ঘোষণা সেই পরিকল্পনারই ধারাবাহিকতা বলে মনে হচ্ছে।

পাঠকদের প্রতি সতর্কতা: বিজ্ঞপ্তি ছাড়া কেউ আবেদনের নামে টাকা চাইলে তা প্রতারণা হতে পারে। সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কাউকে টাকা দেবেন না।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ১৪ নভেম্বর ২০২৬
ছবি: দৈনিক শিক্ষা