সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসীরা জাতীয় দিবসে দুই দিনের বেতনসহ ছুটি পাবেন। মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ২ ডিসেম্বর ও বৃহস্পতিবার ৩ ডিসেম্বর বেসরকারি খাতের ছুটি থাকবে।
সরকারি খাতের কর্মীরা এক দিন বেশি ছুটি পাবেন। তাঁদের ছুটি বুধবার ২ ডিসেম্বর থেকে শুক্রবার ৪ ডিসেম্বর পর্যন্ত তিন দিন। এরপর সোমবার ৭ ডিসেম্বর থেকে আবার কাজ শুরু হবে।
এবার আমিরাত ৫৫তম ঈদ আল এতিহাদ উদযাপন করবে। ১৯৭১ সালের ২ ডিসেম্বর সাত আমিরাত নিয়ে ফেডারেশন গঠিত হয়েছিল। ‘ঈদ আল এতিহাদ’ মানে ঐক্যের উদযাপন। এটিই ২০২৬ সালের শেষ সরকারি ছুটি।
যাঁদের সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার, তাঁরা শুক্রবার ৪ ডিসেম্বর এক দিনের ছুটি নিলে টানা পাঁচ দিনের ছুটি পাবেন। আর ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর—এই তিন দিনের ছুটি নিলে টানা নয় দিনের ছুটি মিলতে পারে।
সূত্র: খালিজ টাইমস, ১৪ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।